28 May 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ইংল্যান্ডের সঙ্গে জয়ের জন্য বাংলাদেশের দরকার ‘নিজেদের ব্র্যান্ড’

Share

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ঐতিহ্যগতভাবে পেসবান্ধব। গত শনিবার এ মাঠে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের আগে এমন কথাই বলাবলি করেছেন বেশির ভাগ ক্রিকেট বিশ্লেষক। কিন্তু আফগানিস্তানের ইনিংসে কী দেখা গেল?
টপ অর্ডারের প্রথম পাঁচ ব্যাটসম্যানের চারজনই উইকেট দেন বাংলাদেশের স্পিনারদের। সব মিলিয়ে আফগানিস্তানের ইনিংসে বাংলাদেশের স্পিনারদের শিকার মোট ৬ উইকেট। ৩টি করে উইকেট নেন অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। আগামীকাল একই মাঠে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। খুব স্বাভাবিকভাবেই তাই আজকের সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিনারদের পারফরম্যান্সের প্রসঙ্গ উঠেছিল। সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের এই প্রশ্নের উত্তর দিতে নিশ্চয়ই ভালো লেগেছে!