
পাকিস্তানকে ৩৪৫ রানের বড় টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে বিপক্ষে কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান সংগ্রহ করেছে লঙ্কানরা।
হায়দারাবাদের স্টেডিয়ামে আজ দুপুরে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে ধাক্বা খায় শ্রীলঙ্কা। দলীয় ৫ রানে হাসান আলীর বলে ক্যাচ তুলে দিয়ে আউটি হন কুশল পেরেরা।
এরপর ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। দলীয় ১০৭ রানে পতন ঘটে দ্বিতীয় উইকেটের। ব্যক্তিগত ৫১ রান করে শাহদাব খানের বলে আউট হন নীশানাকা। তার আউট হওয়ার পর যেন আরো তীব্র ঝাঁঝে পাক বোলারদের তুলোধুনো করতে শুরু করে লঙ্কান ব্যাটাররা। কুশল মেন্ডিস ও সাদিরা উইকেট ভাঙতেই পারছিলনা পাক বোলাররা। অবশেষে দলীয় ২১৮ রানে ১২২ রান করে ফিরে যান মেন্ডিস।
মেন্ডিস আউট হওয়ার পর দেখেশুনে খেলতে থাকেন সাদিরা। তিনি করে ফেলেন সেঞ্চুরি। ১০৮ রান করে হাসান আলীর বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন সাদিরা। এই দুই সেঞ্চুরির ওপর ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান সংগ্রহ করে লঙ্কানরা।
পাকিস্তানের পক্ষে হাসান আলী একাই তুলে নেন ৪ উইকেট। এ ছাড়া, হারিস রউফ ২টি এবং আফ্রিদি, নেওয়াজ ও সাদাব থান ১টি করে উইকেট শিকার করেন।