22 May 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে যুব সংগঠকদের সাথে মতবিনিময়

Share

স্টাফ রিপোর্টার:
যুব সংগঠক ও যুব নেতাদের সাথে যুব উন্নয়ন মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে রোববার দুপুরে জেলা কার্যালয়ের হল রুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক ফরহাত নূর এর সভাপতিত্বে ও সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অমেলেন্দু কুমার দাশ এর পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (বাস্তবায়ন, মনিটরিং ও যুব সংগঠক) প্রিয়সিন্ধু তালকুদার, জেলা যুব উন্নয়ন অফিসের সহকারী পরিচালক মো: ইকবাল নাছির, মৌলভীবাজার সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: বোরহান উদ্দিন ও জেলা যুব কাউন্সিল সদস্য এবং ইউপি চেয়ারম্যান আখতার উদ্দিন প্রমুখ।
এছাড়াও জেলার যুব সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, যুব নেতা এবং জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের যুবরা অতিতে যেরকম দেশ-বিদেশে বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহন করে দেশের সুনাম অর্জন করেছে সেই ধারাকে অব্যহত রাখার জন্য তিনি সকল সংগঠকদের কাজ করে যাওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দেশের সম্পদের পরিণত করতে হবে। প্রধান অতিথি আহব্বান করেন সংগঠকরা নিজেদের উদ্যোগে গ্রামে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করবে। মৌলভীবাজার অপার সম্ভাবনাময় জায়গায়। পরিকল্পিতভাবে এজেলার যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে বাঁচাতে হবে। বিশেষ করে কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে মাদক থেকে দূরে রাখতে হবে।