12 February 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত পড়লেন শতাধিক মুসল্লী 

Share

স্টাফ রিপোর্টার::

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে  ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন জেলার শতাধিক পরিবারের মুসল্লি।

রোববার (৩০ মার্চ) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। দীর্ঘ ১৬ বছর ধরে এখানে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন। নামাজে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী (পির সাহেব উজান্ডি)।

মুসল্লিরা আগামীতে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সবাই একত্রে একই দিনে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।