10 February 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে শিক্ষার্থীদের গল্প শুনালেন সমন্বয়করা

Share

স্টাফ রিপোর্টার::
জুলাই শহীদ দিবস উপলক্ষে মৌলভীবাজারে শিক্ষার্থীদের স্মৃতি চারণমূলক ৩৬ জুলাইয়ের গল্প শুনালেন সমন্বয়করা। বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও গল্প বলা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী, জেলা বিএনপি’র আহŸায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা আমীর মাওলানা ফখরুল ইসলাম, দৈনিক ইনকিলাব মৌলভীবাজার জেলা প্রতিনিধি এস এম উমেদ আলী, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সমন্বয়ক শফিকুল ইসলাম, তানজিয়া শিশির, সুমন ভুইয়া, কাজী মঞ্জুরুল ইসলাম, এহসান জাকারিয়া ও শাহ মিছবাহ প্রমুখ।
গল্প বলা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, রাজনীতিবীদ, সরকারি কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।