11 February 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মিছিল

Share

স্টাফ রিপোর্টার::

চাঁদা না দেওয়ায় ঢাকায় যুবদল নেতাদের নির্মম হামলায় নিরপরাধ ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মিছিল করেছে মৌলভীবাজারের সাধারণ ছাত্রজনতা।

শনিবার (১২ জুলাই) দুপুরে প্রতিবাদ মিছিলটি শহরের প্রেসক্লাব চত্ত্বর থেকে শুরু হয়ে চৌমুহনা পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। এসময় সাধারণ ছাত্রজনতা চৌমুহনা পয়েন্ট ব্লক করে বিক্ষোভ প্রদর্শন করে।

মিছিলে সাধারণ ছাত্রজনতা ২৪ এ গেছে কোটা ২৫ এ যাবে চাঁদা, আমার ভাই মরলো কেন চাদাবাজ জবাব দে, হাসিনা গেছে যেই পথে তোরা যাবি সেই পথে, আমার সোনার বাংলায় চাঁদাবাজদের ঠাই নাই, আবু সাইদের বাংলায় বালু চুরদের ঠাই নাই, ওয়াসিমের বাংলায় খাম্বা চুরদের ঠাই নাই সহ বিভিন্ন ধরণের স্লোগান দেয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এহসান জাকারিয়া, জাবেদ রহমান, কাজী মনজুর আহমদ ও আব্দুস সালাম।

এসময় উপস্থিত ছিলেন রুহুল আমীন, রাব্বি মিয়া, তানজিয়া শিশির সহ সাধারণ ছাত্রজনতা।