19 May 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

শ্রীমঙ্গলে গাছের সাথে বেঁধে রাখা এক তরুণের মরদেহ উদ্ধার

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা বাগান এলাকা থেকে হ্নদয় আহমেদ ইয়াসিন নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৭ জুলাই)  মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হ্নদয় আহমেদ ইয়াসিন স্থানীয় শাহীবাগ এলাকার লিটন মিয়ার পুত্র। সে বিভিন্ন সময়ে ডিশ ও ওয়াইফাই কোম্পানীর লাইনম্যান হিসাবে কাজ করতো। পাশাপাশি সে এবছর কমলগঞ্জ গন মহাবিদ্যালয়ের এইচএসসির ছাত্র ছিলো বলে পরিবার সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে  জানা যায়, সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা বাগান ১নং সেকশন এলাকায় একটি মৃতদেহ গাছের নিচে বেল্ট দিয়ে বাধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে, হ্নদয় আহমেদ ইয়াসিন নামের ওই তরুনকে রবিবার রাতে যে কোন সময় শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পরে তার মরদেহ চা বাগানের একটি গাছের নিচে গলায় বেল্ড পেচিয়ে দিয়ে পালিয়ে যায় দুবৃত্তরা। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসাপাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চলছে বলে জানান তিনি।