03 March 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে মৌলভীবাজারে জামায়াতের দোয়া মাহফিল

Share

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভা ও সদর উপজেলার আয়োজনে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণের ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ জুলাই) বাদ আছর শহরের টাউন দেওয়ানী জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সেক্রেটারি ইয়ামীর আলী, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী, সদর উপজেলা জামায়াতের আমীর ফখরুল ইসলাম, সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী সহ জামায়াত, শিবির ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও আগত মুসল্লিগণ।
দোয়া পূর্ব আলোচনায় জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী বলেন, ৫ আগস্টের আগে মসজিদে নামাজ পড়তে গেলেও পুলিশি পাহারা থাকতো। মসজিদের ভিতরে গিয়ে পুলিশ মুসল্লিদের সাথে দূর্ব্যবহার করেছে। বিগত জুলাই আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।
তিনি বলেন, আওয়ামীলীগ ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। তারা দমন পীড়ন করে মানুষকে দমিয়ে রাখতে চেয়েছিল। তাদের ইতিহাস দমন-পীড়নের ইতিহাস। তাদের এই সাড়ে ১৫ বছরের জুলুম থেকে মানুষ রক্তের বিনিময়ে মুক্তি পেয়েছে। জুলাই আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনা করছি। আর যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি।
পরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন টাউন দেওয়ানী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আকিল উদ্দিন।