
স্টাফ রিপোর্টার::
জনবান্ধব ভ‚মি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে মৌলভীবাজারে তিন দিনব্যাপী ভ‚মি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক কার্যলয়ে ভুমি মেলার উদ্বোধন করেন,জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা: শাহীনা আক্তার, অতিরিক্ষ জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস, সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা মো: তাজ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাত নূর, সহ জেলা প্রশাসক কর্যালয়ের কর্মকর্তা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থীগণ, সেবা গ্রহীতা ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
ক্যাপশন: মৌলভীবাজারে ভুমি মেলার উদ্বোধন করছেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।