11 February 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ছাড়পত্র পেলেন মিরাজ

Share

ফটোনিউজবিডি ডেস্ক::

প্রথমবার প্রস্তাব এলো বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে। আর সেটাতেই মিলল সবুজ সঙ্কেত। সব ঠিক থাকলে চলতি পিএসএলের একেবারে শেষ সময়ে লাহোর কালান্দার্সের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে।

পিএসএলের প্লে-অফ পর্বে অংশগ্রহণের জন্য চলতি মাসের ২২ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছেন মিরাজ। আজ সোমবার দুপুরে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে দেওয়া বার্তায় উল্লেখ করা হয়েছে, পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ২২ থেকে ২৫ মে পর্যন্ত এনওসি দেয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে ।

এর আগে সকালে মিরাজের এনওসি আবেদনটি নিশ্চিত করেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র। ধারণা করা হচ্ছে, দলের জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজার বদলি হিসেবেই মিরাজকে পেতে আগ্রহী হয়েছে লাহোর কালান্দার্স। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে সিকান্দার রাজা খুব শীঘ্রই পিএসএল ছেড়ে যাবেন।

মিরাজকে ৪ দিনের জন্য ছাড়পত্র দিলেও পিএসএল আর লাহোর কালান্দার্সের সাপেক্ষে সেটিই যথেষ্ট হতে পারে। আগামী ২২ তারিখ পিএসএলে এলিমিনেটর ম্যাচ খেলবে মিরাজের দল। সেখানে জয় পেলে ২৩ তারিখ তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর ২৫ তারিখ আছে ফাইনাল। যার অর্থ, প্লে-অফের পুরোটা সময়ের জন্যই মিরাজকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দিচ্ছে বিসিবি।