12 February 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

অভ্যন্তরীণ কোন্দলে মৌলভীবাজারে বিএনপি নেতার উপর হামলা

Share

স্টাফ রিপোর্টার::

অভ্যন্তরীণ কোন্দলে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলালের উপর হামলা করে দুবৃত্তরা। এঘটনায় আহত  তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১০ মে)  রাত পৌর শহরের কোট রোডের বনফুল কমিউনিটি সেন্টারেে সামনে এই ঘটনা ঘটে।

মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান জানান, হেলালকে বিএনপি নামধারী সন্ত্রাসী মজনু সহ কয়েকজন আক্রমণ করে। এরা সদর উপজেলার বাহারমর্দন এলাকার। এই সকল ঘটনা মৌলভীবাজারে কখনো ঘটেনি। আমার ৩২ বছরের রাজনৈতিক জীবনে কখনো পাইনি। এটা রাজনৈতিক শিষ্টাচার নয়। 

তিনি জানান, এই ঘটনায় শনিবার দুপুরে পৌর শহরে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি। এবং আইনি ব্যবস্থাও নিচ্ছি।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন বলেন, দলীয় কেউ এ ঘটনার সাথে জড়িত থাকলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব ।

মৌলভীবাজার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান এ বিষয়ে বলেন, দুপুর পর্যন্ত এ বিষয়ে আমাদের থানায় কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে অবশ্যই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। রাতে আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি।