
স্টাফ রিপোর্টার::
গেøাবাল স্টাইক ফর গাজা এই ব্যানারে মৌলভীবাজার জেলায় বিক্ষোভ করেছে আপামর জনতা। সোমবার (০৭ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান মানববন্ধন ও বিক্ষোভ শুরু করে। বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বিক্ষোভরতরা ইসরায়েলের পণ্য কোকাকোলা, সেভেনআপ সহ কয়েক ধরণের পণ্য ভাংচুর করে। এসময় দেখা যায় সড়কে এসব পন্য নষ্ট করে ফেলে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা।
বিক্ষোভে আসা হাফেজ তাজুল ইসলাম বলেন, মুসলিম নেতৃবৃন্দ, বিশ^ নেতৃবৃন্দ আজকে কেন আপনারা নিরব? আজকে ফিলিস্তিনির হাত মানুষের পক্ষে, মুসলিমদের পক্ষে, গাজাবাসীর পক্ষে, আপনারা আসুন, আজকে প্রতিবাদ জানান, সেই সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন। এমন একটা শান্তির ফয়সালা করুন। সেই শান্তির ফয়সালার আহবান জানাচ্ছি।
দুপুরে মৌলভীবাজার পৌর শহরের শাহ মোস্তফা রোডে বিক্ষোভ প্রদর্শন করে এডুকেয়ার ইন্টারন্যাশনাল ও এডুকেয়ার ফাউন্ডেশন। কয়েকশত শিক্ষার্থী ও অভিভাবক এই বিক্ষোভে অংশ নেয়। স্কুলের কোমলমতি শিক্ষার্থীদেরও বিক্ষোভে অংশগ্রহণ করতে দেখা যায়।
বিকেলে মৌলভীবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ বিক্ষোভ প্রদর্শন করে কয়েক হাজার জনতা। এসময় তারা ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ইসরায়েলের আস্তানা জ¦ালিয়ে দাও, পুড়িয়ে দাও, আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব দে। এধরণের বিভিন্ন সেøাগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় মিছিলে সর্বস্তরের জনতার উপস্থিতি দেখা যায়।
সকাল থেকে মৌলভীবাজার জেলার বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি অফিস, সামাজিক সংগঠনের আয়োজনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে নামে সর্বস্তরের জনতা।
সন্ধ্যায় মৌলভীবাজার জেলা জামায়াতের আয়োজনে গাজায় ইসরায়েলের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পৌর শহরের দেওয়ানী জামে মসজিদ থেকে বিক্ষোভ শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ গিয়ে সামাবেশের মাধ্যমে শেষ হয়।
এদিকে বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে ইসরায়েলি পণ্য বয়কট করতে কোকাকোলা ও সেভেনআপ সড়কে ফেলে বিক্ষোভ প্রদর্শণ করেন। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন ধরণের ¯েøাগান দেন ইসরায়েলের বিরুদ্ধে। তারা ব্যবসায়ীদের ইসরায়েলি পণ্য