
স্টাফ রিপোর্টার::
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারে কোরআন তিলাওয়াত প্রতিযোগীতা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার সরকারি কলেজ শাখা।
সোমবার (১৭ মার্চ) বিকেলে মৌলভীবাজার সরকারি কলেজে দশটি মাদরাসার শিক্ষার্থীরা এই প্রতিযোগীতায় অংশ নেয়। মোট তিনজনকে বিজয়ী পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকরী প্রত্যেকেই উপহার সামগ্রী প্রদান করা হয়। আয়োজন উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদসহ অন্যান্যরা। মাহে রমজান উপলক্ষ্যে ব্যতিক্রমী এই আয়োজন সাধারণ শিক্ষার্থীরা উপভোগ করছে বলে জানায় ছাত্রদল।