11 September 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ৯ ব্যবসায়ী গুনলেন জরিমানা

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের কুলাউড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে ৯ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অভিযানে কুলাউড়া থানার 

এসআই মোহাম্মদ আলীসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন টাস্কফোর্সের সদস্য, ছাত্রপ্রতিনিধি সহ সাংবাদিকবৃন্দ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানকালে বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ৯ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় এবং পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণসহ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়।