11 February 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারে চকলেট খাওয়ানোর প্রলোভনে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সুধীর কর (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (০৭ অক্টোবর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা বাগান এলাকা থেকে অভিযুক্ত সুধীর করকে স্থানীয় লোকজন আটক করে। পরে পুলিশ রাতে তাকে থানা হেফাজতে নিয়ে আসে। 

আটককৃত সুধীর কর মৌলভী চা বাগানের অরুন করের ছেলে। 

থানা সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শিশু (৭) প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার সময় পাশের বাড়ির অভিযুক্ত সুধীর কর ভিকটিমকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে মোবাইল দেখিয়ে এবং চকলেট খাওয়ানোর প্রলোভনে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত সুধীর করকে আটক করে থানাকে অবহিত করে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন , এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।  এবং অভিযুক্তকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।