11 February 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

রাজনগরে নিখোঁজ আওয়ামীলীগ নেতা শাহাদাত

Share

রাজনগর প্রতিনিধি::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক শাহাদাত হোসেনকে শুক্রবার (১৬ আগস্ট) থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শনিবার (২৪ আগস্ট) নিখোঁজ হবার ৯দিন পেরিয়ে গেলে তার কোন হদিস পায়নি পরিবার।
জানা যায়, ২০২৩ সালের ২৩ মার্চ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজাদ মিয়া চৌধুরী (ঈমানী মিয়া) ও সাধারণ সম্পাদক মিলন বখত স্বাক্ষরিত প্যাডে শাহাদাত হোসেনকে আহবায়ক করে ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর থেকে দলে সক্রিয় ভূমিকা পালন করেন শাহাদাত হোসেন। এরপর তিনি আওয়ামীলীগকে সংগঠিত করতে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে বিশাল বিশাল সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন শুরু করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে তিনি আওয়ামীলীগের পক্ষে ব্যাপক ভূমিকা রাখেন। যার জন্য তৎকালীন সময়ের বিরোধী দলগুলো তার উপর ক্ষেপে যায়। ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে শাহাদাত হোসেনর আতœগোপনে চলে যান।
শাহাদাত হোসেনের পরিবার সূত্রে জানা যায়, ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে তাদের পরিবারের উপর বিভিন্ন ধরণের হুমকি-ধামকি আসছে। এজন্য শাহাদাত হোসেনকে নিরাপদ স্থানে রাখা হয়। ১৬ আগস্ট সকালে বাড়িতে জরুরী প্রয়োজন থাকায় সেখানে আসেন। এরপর বাড়ি থেকে বেরিয়ে গেলে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।
শাহাদাত হোসেনের বড় ভাই শায়েস্তা মিয়া জানান, তার ভাই ২০২৩ সালে ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক হন। এরপর থেকে দলকে ইউনিয়নে সংগঠিত করার জন্য ব্যাপক কাজ করেন। যার জন্য বিএনপি’র কিছু নেতাকর্মী তার উপর ভীষণ ক্ষীপ্ত ছিল।
তিনি জানান, শাহাদাত হোসেন সমাজের একজন গণ্যমাণ্য ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। সৎ এবং জনদরদি ছিলেন। সমাজের উন্নয়নমূলক কাজে সবার আগে এগিয়ে আসতেন। আমার ভাই আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত থাকার কারণে বিএনপি-জামায়াত ও ছাত্র-জনতা তাকে গুম করেছে। আমরা কোথাও তাকে খোঁজে পাচ্ছি না। কোথাও গিয়ে কোন ধরণের সহযোগীতা পাচ্ছি না। থানায় গিয়েও নিখোঁজের বিষয়ে বললে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশি^র জানান, নিখোঁজের বিষয়ে থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ আসলে বিষয়টি খতিয়ে দেখা হবে।