
স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজার সদর উপজেলার বারাক নদী থেকে আজিজুল (৬) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
সোমবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত উদ্ধার করা হয়। আজিজুল খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মুহিবুর রহমানোর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে আজিজুল বরাক নদীতে সাকু পার হতে গিয়ে পড়ে যায়। তখন স্থানীয় লোকজন খুঁজাখুঁজি করলে তার কোন সন্ধান পাওয়া যায় নি। পরে ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালালে দুপুরের দিকে তার মৃতদেহটি পাওয়া যায়।
আজিজুলের ফুফাত ভাই জাবেদ আহমদ মৃতের বিষয়টি নিশ্চিত করেন।