11 February 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে পানি বৃদ্ধি পেয়ে উত্তাল মনু ও ধলাই

Share

স্টাফ রিপোর্টার:

বঙ্গোপসাগরে সৃষ্ঠ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা ২ দিনের বৃষ্টিতে মৌলভীবাজারের নদী ও হাওরে পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে জেলার প্রধান দুই নদী মনু ও ধলাই নদীতে পানি বৃদ্ধি পেয়ে উত্তাল অবস্থায় রয়েছে। ইতিমধ্যে ধলাই নদীর পানি বিপদসীমার ১৭ সে: মি: উপর দিয়ে অতিবাহিত হচ্ছে এবং মনুনদীর পানি বিপদ সীমার ছুঁইছুঁই অবস্থা। এদিকে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঁঙ্গন আতংকে রয়েছেন নদী পারের মানুষ। 

খোঁজ নিয়ে জানা যায়, জেলার কমলগঞ্জ পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের খনন করা খাল দিয়ে কিছু পানি পৌর শহরের লোকালয়ে প্রবেশ করেছে। পাশাপাশি হাকালুকি ও কাউয়াদীঘী হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: জাবেদ ইকবাল বলেন, এখন পর্যন্ত পানি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আশা করা যায় বৃষ্টি থেমে গেলে পানি নেমে যাবে। কুশিয়ারার পানি অনেক নিচে থাকায় আমরা অনেকটা আশংঙ্কা মুক্ত।