11 February 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ঈদে উপলক্ষ্যে পশুবাহী গাড়িতে লিখে রাখতে হবে গন্তব্যস্থল

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঈদুল আজহা উপলক্ষ্যে যেসব যানবাহন কোরবানির পশু পরিবহন করবে সেগুলোর সামনে গন্তব্যস্থল বা কোন হাটে যাবে সেই হাটের নাম লিখে রাখতে হবে।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গন্তব্যস্থানের নাম লিখে রাখার উদ্দেশ্য হলো রাস্তাঘাটে কেউ যাতে জোর করে গাড়ি থেকে পশু নামাতে না পারে। একই সঙ্গে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে। এছাড়া রাস্তার ওপর পশুর হাটে তারা কোনো পশু নামাতে পারবে না, রাস্তায় দাঁড়াতে পারবে না। তাদের জন্য নির্দিষ্ট স্থান আছে সেখানেই তারা পশু নামাবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন ঈদুল আজহায় পশুবাহী যানবাহনের আধিক্য দেখা যাবে। সে জন্য তাদের নির্দেশনা দেওয়া হবে তারা যেন সব সময় রাস্তার বাঁ পাশের লেন ব্যবহার করে। তারা যেন রাস্তার মধ্যে না আসে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, কোনো বাল্ক হেড কিংবা যাত্রীবাহী স্পিডবোট রাতে চলাচল করতে পারবে না। বাল্ক হেডের জন্য এটা সাধারণ নির্দেশনা। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয় থেকে আরও নির্দেশনা আছে বাল্ক হেড রাতে না চলার।

তিনি বলেন, আগামী ১৭ জুন দেশজুড়ে অনুষ্ঠিত হতে পারে ঈদুল আজহা। প্রতিবছর আমরা ঈদ, পূজাসহ জাতীয় দিবসগুলোতে যেন দেশের জনগণকে নিরাপদে রাখতে পারি এবং উৎসবগুলো যাতে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয় সেই লক্ষ্যে আজকের এ সভা অনুষ্ঠিত হয়েছে।