03 March 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

চট্টগ্রাম নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলো— মো. রনি (২৪), সাইফুল ইসলাম বাবু (২৫), মো. সজীব (২৫), মো. শাহীন (২৭), মো. রিয়াজ (২২) ও মো. রিয়াদ (১৯)।

বুধবার নগরীর সিআরবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে বৃহস্পতিবার (৭ মার্চ) পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪টি টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন সিআরবি কাঠের বাংলো মোড়ের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে তাদের আটক করা হয়। ওই বিষয়ে নগরীর কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।