05 March 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

রাজারবাগ পুলিশ লাইন্স শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাদুজ্জামান খান ও পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে পুলিশ লাইন্সে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুলিশ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান।

পরে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনসহ পুলিশের বিভিন্ন সংগঠন ও ইউনিটের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।