11 February 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

জুড়ীতে অবৈধভাবে টিলার মাটি পরিবহণের দায়ে মামলা, আটক ১

Share

জুড়ী প্রতিনিধি:
জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর এলাকা থেকে অবৈধভাবে টিলার মাটি পরিবহণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন থেকে টিলার মাটি কেটে পরিবেশ বিনষ্ট করছে। এর সাথে যুক্ত রয়েছে কয়েকজন পরিবহণ মালিক। এই অভিযোগে মামলার পর পরই অভিযুক্ত একজনকে আটক করে পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম রিয়াজ উদ্দিন। সে দক্ষিণ বড়ডহর এলাকার এলাইছ মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুন নুর জানান, একটি চক্র অবৈধভাবে টিলার মাটি কেটে পরিবেশ বিনষ্ট করছে। আর আরেকটি গ্রæপ মাটি পরিবহণ করছে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশ একজনকে আটক করেছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন জানান, অবৈধভাবে মাটি পরিবহণের দায়ে একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। কাউকেই ছাড় দেওয়া হবেনা।