04 March 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে উলামা পরিষদের সমাবেশ

Share

নিজস্ব প্রতিবেদক:
নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর দখলদার ইহুদিদের হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উলামা পরিষদ।
মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উলামা পরিষদের সভাপতি শায়খুল হাদিস মুফতি রশিদুর রহমান ফারুক।
সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি শামসুদ্দোহা, মাওলানা গিয়াস উদ্দিন, কারী শামসুল হক, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, মাওলানা আব্দুল মুগনি, মাওলানা আহমদ বিলাল, মাওলানা উত্তরসূরি, মাওলানা আব্দুস সালাম তালুকদার, মাওলানা আহমদ আফজল বর্ণবী, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা হুসাইন আহমদ, সৈয়দ মজদুদ আহমদ রাফিদ, মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ, মাওলানা হিফজুর রহমান ও মাওলানা জিয়া উদ্দিন।
প্রতিবাদ সমাবেশ শেষে টাউন ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে এসে দোয়ার মাধ্যমে শেষ হয়।