28 March 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

গায়েবি, পুরোনো ‘নাশকতা’ আর নতুন মামলায় গ্রেপ্তার বিএনপি নেতারা

Share

‘গায়েবি’ মামলায় বিএনপির নেতা-কর্মীদের সাজার তালিকা ক্রমেই বড় হচ্ছে। সেই সঙ্গে পুরোনো ‘নাশকতার’ মামলায় নেতাদের গ্রেপ্তার অভিযানও অব্যাহত রয়েছে। যার সর্বশেষ শিকার বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানী)। গত মঙ্গলবার গভীর রাতে ধানমন্ডি থানার পুলিশ তাঁকে নাশকতার একটি মামলায় গ্রেপ্তার করে।
এদিকে আবার নতুন করে মামলা দেওয়াও শুরু হয়েছে। গত পাঁচ দিনে যশোর, কুষ্টিয়া, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের নামে ১৪টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির ৩২৩ জন সক্রিয় নেতা-কর্মীকে আসামি করা হয়েছে বলে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন।
এর মধ্যে যশোরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ ১১টি মামলা করেছে। এসব মামলায় বিএনপি ও জামায়াতের ৭৭ নেতা-কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে। এসব মামলাকে গায়েবি মামলা বলে উল্লেখ করছে বিএনপি।