11 February 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

জামায়াত ক্যাডার ইমদাদুল হককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Share

স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারে আওয়ামী লীগ নেতা রাজু আহমেদ রাজু চৌধুরীর উপর সন্ত্রাসী ও ডাকাতি হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে সরকার বাজার বাসস্ট্যান্ডে খলিলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডবাসীর আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন যুবলীগ নেতা রিপন চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আহমদ, ওয়ার্ড যুবলীগ নেতা কয়েছ আহমদ, ছাত্রলীগ কর্মী জুবায়ের আহমদ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা এবং কর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, জামায়াত ক্যাডার ইমদাদুল হকের নেতৃত্বে ঘোড়াখাল কামারখালি ব্রিজ এর পার্শ্বে আওয়ামীলীগ নেতা রাজু আহমেদ রাজু চৌধুরীর উপর সন্ত্রাসী হামলা করা হয়। তার মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে উপর্যপুরি হামলা চালায় সন্ত্রাসীরা। অবিলম্বে জামায়াত ক্যাডার ইমদাদুল হক সহ ঘটনায় জড়িত আব্দুল্লাহ আল মুন্না, নিয়ামুল এবং জোবায়েলকে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।